• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আহারে বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন: জয়া আহসান

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৮:৫৩
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ৮:৫৩

আহারে বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন: জয়া আহসান

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অনেকে। অভিনেত্রী জয়া আহসান এক পোস্টে লেখেন, ‘আমি টেলিভিশনের দিকে তাকাতে পারছি না। এতগুলো কচি কচি বাচ্চার এমন দুর্ভাগ্যজনক বিদায়, কীভাবে মেনে নেওয়া যায়।’

তিনি লিখেন, ‘আহারে এই বাচ্চাদের মা-বাবারা তাদের শূন্যতার ভার কীভাবে বইবেন। তাদের মনে শক্তির সঞ্চার ঘটুক। যে বাচ্চারা আহত হলো, তারা যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই প্রার্থনা রইল।’