• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

এয়ারপোর্টে স্বামীর গায়ে হাত তুললেন সোনাক্ষী! ভিডিও নিয়ে গুঞ্জন

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:৫০
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:৫০

এয়ারপোর্টে স্বামীর গায়ে হাত তুললেন সোনাক্ষী! ভিডিও নিয়ে গুঞ্জন

বিনোদন ডেস্ক

ফাইল ছবি। সংগৃহীত

বলিউডের আলোচিত দম্পতি সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। প্রেমের সাত বছর পার করে ২০২৪ সালের ২৩ জুন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর থেকেই নানা রকম মজার মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে আসছেন এই যুগল। তবে এবার একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন সোনাক্ষী—যেখানে তিনি স্বামী জহিরের গায়ে হাত তুলেছেন!

সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, সোনাক্ষী একটি স্যুটকেসের ওপর পা তুলে জুতোর ফিতে বাঁধছিলেন। ঠিক তখন পেছন থেকে এসে জহির স্যুটকেসে লাথি মারেন। আচমকা ধাক্কায় প্রায় পড়ে যাচ্ছিলেন সোনাক্ষী। মুহূর্তেই মেজাজ হারিয়ে জহিরকে ধাক্কা দেন তিনি, সঙ্গে ছিল কড়া ভাষায় তিরস্কারও।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয়—তাদের দাম্পত্যে কি ভাঙন ধরেছে? কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘বিয়ের এক বছর না যেতেই সম্পর্ক এতটা তিক্ত?’

তবে ঘনিষ্ঠ সূত্র ও ভিডিওর পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, পুরো ঘটনাটিই ছিল নিছক মজার ছলে। যদিও সোনাক্ষীর মুখভঙ্গি ও ভাষা দেখে অনেকেই একে নিছক হাস্যরস হিসেবে নিতে পারছেন না। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘একটা মজার ভিডিও হলেও, প্রকাশ্যে এমন প্রতিক্রিয়া শোভন নয়।’

উল্লেখ্য, ভিন্ন ধর্মের হওয়ায় শুরুতে সোনাক্ষীর পরিবার এ সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না বলে বলিউডপাড়ায় শোনা যায়। তবে সব বাধা পেরিয়ে তারা আইনি বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করেন।