• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দুর্নীতিবাজ-জালিমের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করব : জামায়াত আমির

প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৯:০৪
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৯:০৪

দুর্নীতিবাজ-জালিমের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করব : জামায়াত আমির

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

দুর্নীতিবাজ ও জালিমের বেড়াজাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পেছনের ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এ সংগঠন কোনো জালিমকে ভয় করে না।’

‎মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদী আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল-কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতিবাজ ও জালিমের জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতিবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।’

তিনি বলেন, ‎অনিয়ম-দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। লড়াই করতে আপনারা তৈরি আছেন তো। এটা চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পড়ে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহ যেন দৌড়ের ওপর থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন। আমাদের জন্য দোয়া করবেন।

এর আগে দুপুর ১টা ১০ মিনিটের সময় ঈশ্বরদী পৌর স্টেডিয়াম মাঠে ঢাকা থেকে জামায়াতের আমির ড. শফিকুর রহমান হেলিকপ্টারে ঈশ্বরদী আসেন। সেখান থেকে তিনি প্রথমে জামায়াত কর্মী নিহত কলমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আলহাজ টেক্সটাইলস মিলস উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়া মাহফিলে উপস্থিত হন ।

‎‎ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণ করে শফিকুর রহমান বলেন, একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা জান্নাতবাসী হোক। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব। অর্থ রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দেবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com