• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গণতান্ত্রিক সরকার দরকার: হাবিব

প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৮:৩৩
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৮:৩৩

দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গণতান্ত্রিক সরকার দরকার: হাবিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন নেমে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। তাই দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গণতান্ত্রিক সরকার দরকার।

মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার (এ ডিএপি) পার্টি এর উদ্যোগে, নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, অর্থনৈতিক অবস্থা দিন দিন নেমে যাচ্ছে। আইন-শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। সেজন্য দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। যদি একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে তাহলে তারা দেশের এই সকল সমস্যার দিকে নজর দেবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বর্তমানে প্রেসক্লাবের সামনে। প্রতিবন্ধীদের নিয়ে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে কোন সরকারি বেতন-ভাতা পায় না তারা এখানে অবস্থান করছেন। এ বিষয়ে সরকারকে নজর দিতে হবে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা জামায়াতকে নিয়ে বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠনটি নির্বাচন চায় না কারণ তারা এই নির্বাচনকে বিলম্বিত করতে চায়। গত ১৯ তারিখে জামাতের অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে লোক জড়ো করা হয়েছিল। এই মানুষ দেখে যদি মনে করেন আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে তাহলে আপনারা ভুল করবেন। যারা জামাতের পক্ষ নিয়ে কাজ করছেন তারা ভবিষ্যতে তাদের পথ হারিয়ে ফেলবেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন । এই দেশে গার্মেন্টস সেক্টর স্থাপন করেছিলেন । তিনি বাংলাদেশের কৃষিকে স্বনির্ভর করে গড়ে তুলেছিলেন। বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নের মডেল তৈরি করেছিলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল, আওয়ামী লীগ ঠিক যেদিন ক্ষমতায় থাকবে না, সেদিন রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু তারেক রহমান বলেছিলেন কোন আওয়ামী লীগের সদস্যের গায়ে হাত দেওয়া যাবে না। এমনকি তাদের বাড়িঘর যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিএনপির নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। আজ পর্যন্ত বিএনপি কোন আওয়ামী লীগের উপর হামলা করেনি। বিএনপি’র কোন সদস্য বাংলাদেশে যদি কোন উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে তাহলে তার জন্য সে নিজেই দায়ী থাকবে, বিএনপি সে দায় নেবে না এবং জনাব তারেক রহমান বলেছেন তাকে শাস্তি পেতেই হবে।

বিএনপি মনে করে তারা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তারা দীর্ঘদিন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছেন শুধু দেশে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কাজেই আর বিলম্বিত নয়, সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস আগামী নির্বাচনের জন্য যে ঘোষণা দিয়েছেন সেই সময়ের মধ্যে আগামী নির্বাচন হতে হবে বলে তিনি জানান।

আমার দেশ আমার অধিকার (এডি এপি) পার্টি চেয়ারম্যান শেখ সাখাওয়াত তানজিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান কারী আবু তাহের, বিএনপির নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com