• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জামালপুরে বিএনপির দোয়া মাহফিল

প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৮:৪৮
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৮:৪৮

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জামালপুরে বিএনপির দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা বিএনপি।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জামালপুর জেলা বিএনপির আয়োজনে শহরের দেওয়ানপাড়ার সৈয়দ আলী মন্ডল পৌর কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রঞ্জু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে রশিদপুর জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।