• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৪:৩৬
আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৪:৩৬

মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আজ ২২ জুলাই ২০২৫, কুয়াকাটা হাফিজিয়া মাদ্রাসায় এক কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আয়োজনটি গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন-এর উদ্যোগে সম্পন্ন হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন:

সংগঠনের মহাসচিব লায়ন সালাম মাহমুদ

ভাইস চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা

প্রচার সম্পাদক সাংবাদিক হাফিজ রহমান

সংগঠনের সদস্য সানোয়ার হোসেন ও দুলাল সিকদার

এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান হাফেজ সাহেব। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তাদের দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতার জন্য বিশেষ মুনাজাত করেন।

এসময় দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়—
নিহত শিক্ষক-শিক্ষার্থী ও আহতদের জন্য এক মিনিট নীরবতা, প্রার্থনা ও মানবিক সহমর্মিতা প্রকাশ করাই হবে সত্যিকারের শ্রদ্ধা।

সংগঠন সকলের প্রতি আহ্বান জানায়— দুর্ঘটনার যথাযথ তদন্ত ও দায়ীদের বিচারের পাশাপাশি আহতদের পাশে দাঁড়ানো আমাদের নাগরিক দায়িত্ব।