• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি হতো না: নাহিদ

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৩:৩৭
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৩:৩৭

সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি হতো না: নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও সচিবালয়ের ঘটনায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার দায়িত্বশীল আচরণ করলে এমন পরিস্থিতি হতো না।

তিনি বলেন, বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক সংখ্যা প্রকাশ করতে হবে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, শিক্ষা উপদেষ্টা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তিনি ফোন রিসিভ করছেন না, অন্য উপদেষ্টারা ফোন দিয়ে তাকে পাচ্ছেন না। সরকারের যদি এ অবস্থা হয়! দেশের শিক্ষার্থী-ছাত্রসমাজ সবাই যখন ঘটনায় ব্যস্ত, এ পরিস্থিতিতে সরকার দায়িত্বশীল আচরণ করতে পারতো।

তিনি বলেন, সোমবার (২১ জুলাই) রাত থেকে মরদেহ গুম করা নিয়ে এক ধরনের প্রচারণা দেখছি। সে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সঠিক বক্তব্য রাখা উচিত ছিল। দুর্ঘটনার সময় কতজন শিক্ষার্থী ছিল, সেগুলো প্রকাশ করা উচিত। এ ঘটনায় সরকারের পক্ষ থেকে প্রতি মুহূর্তে আপডেট দেওয়া উচিত ছিল।

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।