• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

প্রকাশ হলো সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ২:২৭
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ ২:২৭

প্রকাশ হলো সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
প্রকাশ হলো সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট

বুধবার (২৩ জুলাই) রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

গত ৩ জুলাই সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর অনুমোদন হয় উপদেষ্টা পরিষদে।

আরও পড়ুন: ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী পাবেন উচ্চতর গ্রেড: আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি খরচে বিদেশ সফরে কড়াকড়ি, বন্ধ থাকবে গাড়ি কেনা-ভবন নির্মাণ

এর আগে ২২ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং (আইনি মতামত) নেয়া সাপেক্ষে খসড়াটি অনুমোদন দেয়া হয়েছিল।