বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢালিউডের ‘ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় একটি নাটকের দৃশ্যধারণে অংশ নিচ্ছিলেন তিনি। এ সময় শুটিং ইউনিটের একটি লাইটের স্ট্যান্ডে হোঁচট খেয়ে মারাত্মকভাবে আহত হন সুনেরাহ।
অভিনেত্রী বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম, ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই।
তিনি বলেন, আমার দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে গেছে। অনেক রক্তক্ষরণ হচ্ছিল। প্রথম দিকে যখন রক্ত বের হচ্ছিল, তখন খুব একটা ব্যথা করেনি; কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে। প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছি। তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, সেটি এখনো বলতে পারছেন না বলে জানান সুনেরাহ।

