• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একটি গোষ্ঠী মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে: ছাত্রদল সভাপতি

প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ২:১১
আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ২:১১

9658969 5

একটি গোষ্ঠী মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে: ছাত্রদল সভাপতি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি। কিন্তু একটি গোষ্ঠী রয়েছে, যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

এসময় মুহাম্মদ (সা.)-এর শানে দরুদ পাঠের মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল শুরু হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি। কিন্তু একটি গোষ্ঠী রয়েছে, যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ফজরের পর তারা মসজিদে মিটিং করে, আবার কীভাবে গালাগাল করতে হবে তা দেখাচ্ছে। যারা ইসলামের ধারক-বাহক আছে, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু কেউ যেন মসজিদকে অপরাজনীতির কেন্দ্র বানাতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া হোক।

এসময় তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের ছাত্রদল স্মরণে রাখবে বলে উল্লেখ করেন। গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও মাইলস্টোনে আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনায় উপস্থিত সবাইকে দোয়া করার আহ্বান জানান।

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি ছিলো জুলাই-আগস্টের শহীদদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু এরই মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ জন শহীদ হয়েছেন। আমরা তাদের জন্যও দোয়া করছি। আমরা শহীদদের পরিবারের প্রতি সমাবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

জুলাইয়ে ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের এখনো বিচার শুরু হয়নি উল্লেখ করে নাছির বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়েচিল তাদের বিচার এখনো ঢাবি প্রশাসন করতে পারেনি। ঢাবির যেসব শিক্ষকরা গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছিল, সেসব শিক্ষকদের বিরুদ্ধে ভিসি-প্রক্টর কোনো কিছু করতে পারেনি। এমনকি যেসব কর্মকর্তা-কর্মচারীরা গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিলো তাদের ব্যাপারেও কোনো বিচারের অগ্রগতি দেখিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com