• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত নাজিয়া-নাফির পরিবারের পাশে রিজভী

প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৪:৪০
আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ ৪:৪০

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: নিহত নাজিয়া-নাফির পরিবারের পাশে রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের নিহত দুই ভাই-বোন নাজিয়া ও নাফির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর তুরাগ এলাকায় নাজিয়া-নাফির বাসায় যান রিজভী।

শহীদ নাজিয়া-নাফির পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন। তিনি রিজভী আহমেদের কাছে তার বাচ্চাদের কবরের ওপরে দুই বছর পরে যাতে অন্য কারো কবর না দেওয়া হয়; সে বিষয়ে দাবি জানান।

এ সময় রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। সন্তান হারানোর বেদনার থেকে বড় শোক আর কিছুই হতে পারে না। আপনার সন্তানদের কবরের ওপর যাতে আর কারো কবর দেওয়া না হয়; সে বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাস যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, তাসিন, মুসাদ্দিক প্রমুখ।