• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ তিন পরিবারের পাশে শামসুজ্জামান দুদু

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:৪৯
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:৪৯

মাইলস্টোন ট্রাজেডিতে শহীদ তিন পরিবারের পাশে শামসুজ্জামান দুদু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাধারণ শিক্ষার্থীদের পাশে সব সময় আছে, থাকবেও। অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটি অংশ।

শুক্রবার (২৫ জুলাই) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)–এর উদ্যোগে ঢাবির শামসুন্নাহার হলের গেস্ট রুম ও অডিটোরিয়ামের জন্য সোফা উপহার দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, “অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়ার পরে খুব বেশি কিছু করতে পেরেছি— তা দাবি করব না। তবে আমাদের উদ্যোগ আছে। অসচ্ছল ছাত্রছাত্রীরা যারা আছে, বৃত্তির মাধ্যমে তাদের কিভাবে সাহায্য করা যায় সে উদ্যোগ নিয়েছি। প্রায় ১,৩০০টি আবেদন পেয়েছি। আমার মনে হয়, সবাই পাওয়ার যোগ্য। তবে আমাদের ততটা সামর্থ্য নেই, তাই আমরা সাক্ষাৎকারের ব্যবস্থা করেছি। আমরা চেষ্টা করছি যেন সবার পাশে দাঁড়াতে পারি।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যত সমস্যায় থাকুক না কেন, লড়াই চালিয়ে যেতে হবে। সফলতার শিখরে পৌঁছাতে হবে। হতাশ হওয়ার কিছু নেই।”

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে আছে। আমরা অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, তারা পাশে থাকতে চেয়েছেন। আমরা হল কর্তৃপক্ষের পাশে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আছি। অ্যালামনাই অ্যাসোসিয়েশন আপনাদের পাশে আছে, সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে। অ্যালামনাই বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আব্দুল বারী ড্যানি, শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মাইকেল, তাইফুল, বায়েজিদ, শিল্পী দত্তসহ অনেকে।