• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মাইলস্টোন স্কুলের নিহত আফনান ফাইয়াজের পরিবারের পাশে রিজভী

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:২৫
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ২:২৫

মাইলস্টোন স্কুলের নিহত আফনান ফাইয়াজের পরিবারের পাশে রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ শনিবার সকালে মাইলস্টোন স্কুলের নিহত আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

শহীদ আফনান ফাইয়াজের পিতা আব্দুস বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন।

এসময় রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সকলের খোঁজ রাখছেন। আপনাদের কষ্টের সাথে কোনোকিছুরই তুলনা হয় না। আমরা শুধুমাত্র আপনাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আফনান ফাইয়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। আল্লাহ তায়ালা মেধাবী ফাইয়াজকে বেহেশত নসিব করুন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল নেতা ডা. সাব্বিরসহ নেতৃবৃন্দ।