• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সিএমএইচে আহতদের খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৬:৫০
আপডেট: শনিবার, ২৬ জুলাই, ২০২৫ ৬:৫০

96666329 1

সিএমএইচে আহতদের খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চার্টার্ড বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এসময় তিনি সেখানে চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

শনিবার (২৬ জুলাই) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বাস্থ্য উপদেষ্টা।

জানা গেছে, বর্তমানে সিএমএইচ হাসপাতালে বিমান দুর্ঘটনায় আহত ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। উপদেষ্টা আহত প্রত্যেকের শয্যাপাশে গিয়ে তাদের চিকিৎসা ও সেবার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। তিনি রোগীদের মনোবল বৃদ্ধির জন্য কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মানবিকভাবে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে নূরজাহান বেগম বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।

তিনি এসময় সিএমএইচ কর্তৃপক্ষের দ্রুত সাড়া ও কার্যকর সেবার প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।

স্বাস্থ্য উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর রাজধানীর সাতটি হাসপাতাল- সরকারি ও বেসরকারিতে- আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (২৬ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্যমতে, দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৪৮ জন আহত হয়েছেন এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি ভর্তি রয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, সেখানে ৩৮ জন চিকিৎসাধীন এবং মৃত্যুর সংখ্যা ১৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), সেখানে ভর্তি হয়েছেন ৮ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভর্তি থাকলেও এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না থাকলেও মৃত্যু হয়েছে একজনের।

লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন গর্ভবতী নারীর গর্ভস্থ সন্তান (ভ্রূণ) মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইউনাইটেড হাসপাতাল লিমিটেডেও একজনের মৃত্যু হয়েছে, তবে কোনো ভর্তি নেই। এছাড়া জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন ভর্তি রয়েছেন এবং এখনো কোনো মৃত্যুর খবর নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com