জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ-১ আসনে গণ অধিকার পরিষদের ট্রাক নিয়ে লড়বেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
গত ২৪ জুলাই দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬ জন প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়। এই তালিকায় কিশোরগঞ্জ-১ আসনে আবু হানিফের নাম রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্প্রতি সময় আবু হানিফ নিজ এলাকায় গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার গণসংযোগ ও সভা করছেন নির্বাচনী এলাকায়।
এই বিষয়ে আবু হানিফ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায়। এখন আর কালো টাকা ও পেশিশক্তির রাজনীতি জনগণ মেনে নেবে না। আমরা তরুণদের সংগঠিত করে মানুষের কাছে যাচ্ছি।
মানুষের যথেষ্ট সাড়া মিলেছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে যদি সুষ্ঠু নির্বাচন হয়।’
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন আবু হানিফ। তখন থেকেই বিভিন্ন যৌক্তিক দাবিতে সরব ছিলেন। বিভিন্ন সময় হামলা মামলা ও হয়রানির শিকারও হয়েছিলেন।
সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনের শুরু দিকে যাত্রাবাড়ী এলাকায় নেতৃত্বে ছিলেন। ২৫ জুলাই মধ্য রাতে নারায়ণগঞ্জ থেকে র্যাব তুলে নিয়ে যায়। দুই দিন গুম করে রাখার পর তাকে কারাগারে পাঠানো হয়। শেখ হাসিনার পতনের পর ৬ আগস্ট কারাগার থেকে মুক্তি পান।

