• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ২:৫৩
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ২:৫৩

9666596 26

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ৯টা ১৫ মিনিটে দিকে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। সেখানে চিকিৎসকদের সঙ্গে তিনি বৈঠক করেন। এরপর ১০টা ২৬ মিনিটে ইনস্টিটিউট থেকে যমুনায় ফিরে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা আহতদের খোঁজ-খবর নেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কতৃপক্ষকে নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। প্রধান উপদেষ্টা বার্ন ইনস্টিটিউটে পৌঁছার পর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলন করেন। তিনি জানান, আজ সকালে মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩) নামে পরপর দুজনের মৃত্যু হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলো: স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

তিনি বলেন, এখন ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে চারজন, যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিবিআর ক্যাটাগরিতে অর্থাৎ তাদের চেয়ে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছে।

আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ইনস্টিটিউটের পরিচালক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com