• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নির্বাচনে দায়িত্ব পালন করবে ৬০ হাজার সেনা সদস্য

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ৪:৫২
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ৪:৫২

নির্বাচনে দায়িত্ব পালন করবে ৬০ হাজার সেনা সদস্য

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আগামী সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘নির্বাচনের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৬০ হাজার সেনা সদস্যকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হবে।’

সোমবার (২৮ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রেস সচিব আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। একইসঙ্গে নির্বাচনের সময় দ্রুত তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি মিডিয়া সেন্টার স্থাপনের নির্দেশনাও দিয়েছেন তিনি।’

‘পুলিশ বাহিনী অনেক জায়গায় ভালো কাজ করছে, কিন্তু মিডিয়া সেন্টার না থাকায় অনেক ইতিবাচক দিক জনগণের সামনে আসছে না,’ বলেন শফিকুল আলম।

এছাড়াও তিনি জানান, প্রধান উপদেষ্টা সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। যেখানে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, মিলিটারি সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী উপস্থিত ছিলেন বলে জানান তিনি।