• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চাঁদাবাজদের পেছনের পৃষ্ঠপোষকদেরও বিচার করতে হবে : তাসনিম জারা

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১২:৩৯
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১২:৩৯

চাঁদাবাজদের পেছনের পৃষ্ঠপোষকদেরও বিচার করতে হবে : তাসনিম জারা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

শুধু চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ধরলে হবে না, বরং তাদের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে—এমন দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। আজ সোমবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন— ‘শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না।

গত এক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করেছেন বলে জানান তিনি। তার ভাষায়, ‘রাজবাড়ী থেকে খুলনা, পঞ্চগড় থেকে ভোলা—যেখানেই গেছি সাধারণ মানুষ একটা প্রশ্ন বার বার করেন, এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে?’

ডা. জারা বলেন, ‘অপরাধী যেই হোক, তার পরিচয়, প্রভাব বা অতীত ইতিহাস যাই থাকুক, সবাইকে আইনের আওতায় আনতে হবে।’ তিনি মনে করেন, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি একটি রাজনৈতিক সংস্কারের লড়াই।’

রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোকেই আগে নিজেদের ঘর গোছাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘এই সরকার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও কঠোর অবস্থান নিতে পারেনি। তবে তিনি মনে করেন, এখনো সময় আছে। এই সরকার যদি সাহসী পদক্ষেপ নেয়, রাজনৈতিক প্রভাবশালী হোক বা প্রশাসনিক ক্ষমতাবান, সবাইকে যদি জবাবদিহির আওতায় আনে, তাহলে মানুষ এই সরকারকে শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।