• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশে কার্যক্রম শেষে দেশে ফিরে গেছে ভারতীয় মেডিকেল টিম

প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১২:৪২
আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১২:৪২

বাংলাদেশে কার্যক্রম শেষে দেশে ফিরে গেছে ভারতীয় মেডিকেল টিম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে হতাহতদের চিকিৎসায় নিজেদের কার্যক্রম শেষ করে দেশে ফিরে গেছে ভারতীয় মেডিকেল টিম। আজ সোমবার (২৮ জুলাই) ভারতীয় দূতাবাস বাংলাদেশের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে এ মেডিকেল টিম গঠন করা হয়েছিল।

পোস্টে বলা হয়, গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এ দল ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল।

ঢাকায় অবস্থানকালে, ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) তাদের বাংলাদেশি সহযোগীদের সঙ্গে কাজ করেছেন।
সেই সঙ্গে মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। ভারতীয় টিমটি এনআইবিপিএসে অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবেলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে। এ মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য, ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ, বাংলাদেশকে আরও যেকোনো সহায়তা প্রদানের জন্য ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশে এ জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এ সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com