• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আধ্যাত্মিক গুরুকে তুলোধোনা দিশার বোনের

প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ১:০৮
আপডেট: বুধবার, ৩০ জুলাই, ২০২৫ ১:০৮

আধ্যাত্মিক গুরুকে তুলোধোনা দিশার বোনের

বিনোদন ডেস্ক
অনিরুদ্ধাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমের অতি পরিচিত মুখ। আধ্যাত্মিক গুরুকে ‘পুকি বাবা’ বলেও ডাকে।

তার ওপরে এ বার ক্ষেপেছেন দিশা পাটানির বোন খুশবু। তিনি পেশায় সাবেক সেনা আধিকারিক। সমাজমাধ্যমে তিনিও পরিচিত। সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একত্রবাসে থাকা নারীদের নিয়ে। সেই মন্তব্য ঘিরেই বিতর্তের সূত্রপাত। এমনকি, কটু ভাষাতেও আধ্যাত্মিক গুরুকে বিঁধেছেন খুশবু।

একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে কথা বলছিলেন অনিরুদ্ধাচার্য। বিয়ের আগে একত্রবাস নিয়েই চলছিল আলোচনা। সেই প্রসঙ্গে অনিরুদ্ধাচার্য বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের নারীদের সঙ্গী হিসাবে খুঁজে বার করেন। কিন্তু এই নারীরা তত দিনে চার-পাঁচ জনের শয্যাসঙ্গিনী হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ফেলেন।

ধর্মগুরুর এ মন্তব্যে রেগে আগুন হয়ে যান খুশবু। তাকে ‘নারীবিদ্বেষী’ বলেও আক্রমণ করেন। এমনকি, অনিরুদ্ধাচার্যকে ‘দেশদ্রোহী’ ও ‘নপুংসক’ বলেও কটাক্ষ করেছেন দিশার বোন।

রেগে গিয়ে খুশবু বলেন, ‘এ লোকটা আমার সামনে থাকলে, আমি ওকে ভালো করে বুঝিয়ে দিতাম। এরা দেশদ্রোহী। এদের সমর্থন করা উচিত নয়। সমাজের যত নপুংসকেরা এই লোকটাকে অনুসরণ করে।’

এ ভিডিওর পরেই খুশবুর সমর্থনে মুখ খুলেছেন নেটাগরিকেরা। অন্য দিকে, রোষানলে পড়েছেন ‘পুকি বাবা’। তাকে অনেকেই ‘নারীবিদ্বেষী’ বলে বিঁধছেন।

কয়েক মাস আগেও শিরোনামে উঠে এসেছিলেন খুশবু। বরেলীতে তার বাড়ির কাছেই এক পরিত্যক্ত শিশুকন্যাকে উদ্ধার করেছিলেন খুশবু। সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। খুশবু নিজেই সেই ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com