• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক তিন দিনের কর্মসূচি শিবিরের

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ১২:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ১২:৫৫

আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক তিন দিনের কর্মসূচি শিবিরের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে।

আজ (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে যে গণজাগরণ ও ছাত্র প্রতিরোধ সংগঠিত হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক। সেই স্মৃতিকে ধারণ ও ভবিষ্যতের পথরেখা নির্ধারণের উদ্দেশ্যে এ আয়োজনে আমরা শিল্প, সংস্কৃতি, স্মৃতি ও রাজনৈতিক ভাবনার একত্রে সমাবেশ ঘটাবো।

তিনি আরও জানান, এই আয়োজনের মাধ্যমে ‘জুলাই বিপ্লব’-এর তাৎপর্য তুলে ধরা, শহীদ ও আহত পরিবারের অভিজ্ঞতা সরাসরি শোনা এবং প্রতিরোধ চেতনা পুনর্জাগরণের প্রয়াস থাকবে। পাশাপাশি ছাত্ররাজনীতির ভবিষ্যৎ ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গণআলোচনাও হবে কর্মসূচির অন্যতম অনুষঙ্গ।

শিবিরের এই আয়োজনে থাকছে— জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী, সাইকেল র‍্যালি, ‘জুলাই বিপ্লব’ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, নাটক, মাইম ও সংগীত পরিবেশনা, প্ল্যানচেট বিতর্ক ও রাজনৈতিক ভাবনা নিয়ে আলোচনা সভা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com