• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ৩:১৯
আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ৩:১৯

জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘জুলাই’২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা এবং ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় সেমিনার বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে জাতীয় সেমিনার সর্বতোভাবে সফল করে তোলার লক্ষ্যে সেমিনারের বিভিন্ন দিক আলোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়।

উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও জনাব ইয়াসিন আরাফাত এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব কামাল হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে এবং উপস্থিত সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি