• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নরসিংদীতে শহীদ পরিবারের সঙ্গে খাবার খেলেন এনসিপি নেতারা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ১২:৫০
আপডেট: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ ১২:৫০

নরসিংদীতে শহীদ পরিবারের সঙ্গে খাবার খেলেন এনসিপি নেতারা

নরসিংদী প্রতিনিধি
দেশ গড়তে জুলাই পদযাত্রা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে তারা মিলিত হন জুলাই আন্দোলনে নরসিংদীর শহীদ পরিবারের সঙ্গে। সেখানে তারা একসঙ্গে দুপুরের খাবার খান ও শহীদ পরিবারের সদস্যদের কথা শোনেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নরসিংদী ক্লাবে মতবিনিময়কালে এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন। তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনা ও সার্বিক খোঁজখবর নেন।

বিকাল সোয়া ৫টার দিকে নরসিংদীর জেলখানা মোড় থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি জেলখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে যায়।