• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব, রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১:৫১
আপডেট: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১:৫১

আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব, রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই: বাণিজ্য উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুক্রবার (১ আগস্ট) এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার শুল্ক আলোচনা শেষ হওয়ার পর হোয়াইট হাউজ থেকে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়, বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর আগে এই শুল্ক ছিল ৩৭ শতাংশ, যা পরে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়।

তিনি আরও বলেন, শুল্ক আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য উপদেষ্টা তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা ২০ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলাম।’

এছাড়া ভারতের ওপর ২৫ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ, কম্বোডিয়ার ওপর ১৯ শতাংশ ও পাকিস্তানের ওপর ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।