• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বাঁধন-সাবার দ্বন্দ্বে যা বলছেন অরুণা

প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ২:২৪
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ২:২৪

966662385

বাঁধন-সাবার দ্বন্দ্বে যা বলছেন অরুণা

বিনোদন ডেস্ক
সংগৃহীত

গত বছরের জুলাইয়ে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের পর থেকেই দেশের বিনোদন জগতে একটি বিভাজন স্পষ্ট হয়ে ওঠে। সেই রেশ এখনো কাটেনি। এর মধ্যেই তারকাদের ব্যক্তিগত দ্বন্দ্ব আবার আলোচনায় এসেছে। অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবার মধ্যকার ভার্চুয়াল দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন আরও অনেক শিল্পী।

তাদের এই পাল্টাপাল্টি পোস্ট নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এই দ্বন্দ্বের মূলে রয়েছে জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া মতপার্থক্য।

বাঁধনের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এক নারীর করা মন্তব্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সোহানা সাবা। ওই মন্তব্যে বাঁধনকে ‘ভণ্ড’ এবং ‘ড্রামাবাজ’ বলে সম্বোধন করা হয়েছিল। সেখানে আরও বলা হয়, বাঁধন নাকি তার ব্যক্তিগত জীবনের ‘কেচ্ছা’ কলকাতায় গিয়ে প্রচার করেন।

স্ক্রিনশটটি শেয়ার করে সাবা লেখেন, ‘এই কমেন্টটা আপু ডিলিট করে দিয়েছেন, হয়তো দিদিটিকে ব্লকও করেছেন ভাগ্যক্রমে আমার টাইমলাইনে ভেসে উঠেছিল, তাই সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।’

সাবার পোস্টের কিছুক্ষণ পরেই বাঁধন একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে তার প্রতিক্রিয়া জানান। পোস্টে কারও নাম উল্লেখ না করলেও তিনি স্পষ্টতই ইঙ্গিত দেন যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। বাঁধন লিখেছেন, ‘যখন কেউ আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে এবং আপনাকে নিয়ে মিথ্যাচার করে, তখন আপনার চুপ থাকা উচিত নয়।’

এই দ্বন্দ্বের মধ্যে যোগ দেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি সাবার পোস্টে মন্তব্য করেন, ‘ড্রামাবাজি’ যা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করে।

উল্লেখ্য, জুলাইয়ের আন্দোলনের সময় অরুণা বিশ্বাস এবং সোহানা সাবা তৎকালীন সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তাদের এই সমর্থন তখন থেকেই আলোচনায় ছিল। এই তারকাদের মধ্যকার প্রকাশ্য দ্বন্দ্ব এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com