• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কিভাবে, জনগণ জানতে চায় : হাবিব উন নবী খান

প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১২:৫৪
আপডেট: শনিবার, ২ আগস্ট, ২০২৫ ১২:৫৪

9666656896

রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কিভাবে, জনগণ জানতে চায় : হাবিব উন নবী খান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কিভাবে জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

তিনি বলেন, ‘একটি দলের এক নেতা সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে চাঁদাবাজ, চাঁদাবাজ। কাকে চাঁদাবাজ বলেন আপনারা, আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পর ওই দলের নেতা এবং নেত্রীরা তাদের দিকেই আঙুল তুলে বলছে এরা হচ্ছে বিশ্ব চাঁদাবাজ।

আমরা তো বলি নাই ভাই। ওরা তো আপনাদের ঘরের লোক, ঘরের খবর ওরা তো অনেক বেশি জানে। আরো বলেছে আগে নাকি আপনারা রিকশায় চড়তেন, এখন দামি গাড়িতে চলেন।’
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে হাবিব উন নবী খান এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে আন্দোলনে ছিলেন। অনেকের গায়ে রাবার বুলেট আছে।এখানে আমাদের অনেক শহীদ পরিবার আছে। এক শহীদের বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন।

কারো তো কোনো উন্নতি হয়নি। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কিভাবে, জনগণ জানতে চায়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com