জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের পর এক বছরে কি পেয়েছি বলে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসউদ। রোববার বিকাল ৫টায় এনসিপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
এনসিপি নেতা বলেন, এক বছরে কি পেয়েছি? না পেয়েছি স্বাধীনতা—না পাচ্ছি মানবিক অধিকার।
হান্নান মাসউদ বলেছেন, একটি পক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করতে চাইছে। আমি হান্নান মাসউদ জুলাই আন্দোলনে একজন সমন্বয়ক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। এই পরিচয় আমার কাছের গর্বের, অহংকারের।
তিনি আরও বলেন, এনসিপি দুর্বল নয়, আমরা দুর্বল নয়। আমরা এই দেশের মানুষের জন্য লড়াই করেছি, আমরা আবারও বুক পেতে লড়াই করবো।













