• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গোপনে প্রশিক্ষণ নেওয়া ২৬ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার: ডিএমপি

প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৮:০২
আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৮:০২

96565896

গোপনে প্রশিক্ষণ নেওয়া ২৬ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার: ডিএমপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে সম্প্রতি গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারাদেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

রবিবার (৩ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান।

তিনি বলেন, বসুন্ধরার কেবি কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, সারাদেশ থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে গেলো ২৪ ঘণ্টায় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের আরও ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর সভা-সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে ডিএমপি। সিটিটিসিসহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

যেকোন ধরনের বিশৃঙ্খলা দমনে সার্বক্ষণিক প্রস্তুত থাকার কথাও সংবাদ সম্মেলনে জানান ডিসি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com