• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দিনে ইউনূস, রাতে হাসিনা এই সংস্কার কমিশন দেশবাসী মানে না: যুব জাগপা

প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১০:৫৩
আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১০:৫৩

966222201

দিনে ইউনূস, রাতে হাসিনা এই সংস্কার কমিশন দেশবাসী মানে না: যুব জাগপা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

‎জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার অঙ্গ সংগঠন যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেছেন, দিনে ড. মুহাম্মদ ইউনূস-রাতে হাসিনা এই উপদেষ্টা পরিষদ ও সংস্কার কমিশন দেশবাসী মানে না।
‎
‎তিনি আজ রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায়, বিজয়নগর, পল্টন এলাকায় যুব জাগপা আয়োজিত ভারতের রাষ্ট্রীয় আশ্রয়স্থল থেকে খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে আগামী ৬ আগস্ট -২৫ ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে মশাল মিছিল পূর্ব বক্তব্যে এসব কথা বলেন।
‎
‎নজরুল ইসলাম বাবলু বলেন, দেশবাসী মনে করে অন্তর্ভর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে ভুল সঙ্গীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। যাদের মধ্যে হাফ ডজন উপদেষ্টা এবং ঐকমত্যের কমিশনের একজনও সে সময় হাসিনার গুম-খুন ও গণহত্যা নিয়ে একবারও প্রতিবাদ করেননি বরং সুশীল নামে সুবিধাবাদী হয়ে পতিত স্বৈরাচারের পক্ষে কাজ করেছেন। তারাই এখন দেশের হয়ে ভারত ও আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।
‎
‎তিনি বলেন, এদেশের যুব সমাজ জানতে চায়! জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর ব্যবহৃত আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগের অস্ত্র এখনো উদ্ধার হয়নি কেন? আওয়ামী লীগের এই সংগঠন গুলোর শীর্ষ নেতারা এখনো গ্রেফতার হয়নি কেন?
‎
‎তিনি আরো বলেন, জুলাই, পিলখানা, শাপলা গণহত্যায় শেখ হাসিনার চূড়ান্ত বিচার না হলে এদেশে আবারও ছাত্র জনতা, রাজনীতিবিদ ও দেশপ্রেমিক শাসকদের জীবন দিতে হবে। জুলাই আন্দোলনে জড়িত লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন বিপন্ন হবে। দেশের আঠারো কোটি মানুষের জীবন অনিরাপদ হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশ হবে ভারতের অঙ্গরাজ্য।
‎
‎এসময় উপস্থিত ছিলেন, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, সহসভাপতি মোহাম্মদ আলী ফকির, সহ প্রচার সম্পাদক আল আমিন শেখ, রুবেল হোসেন, মাহবুব আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com