• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংসদীয় আসনের নতুন সীমানা ইস্যুতে বিএনপির কমিটি গঠন

প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১:৫৩
আপডেট: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ১:৫৩

সংসদীয় আসনের নতুন সীমানা ইস্যুতে বিএনপির কমিটি গঠন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কার্যক্রমের প্রেক্ষিতে পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. জেকোরিয়া, সাবেক উপসচিব সামসুল আলম ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা।