• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

দুদকের মাধ্যমে শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে হবে: খায়ের ভূঁইয়া

প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১০:০৪
আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১০:০৪

96666659

দুদকের মাধ্যমে শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসেব নিতে হবে: খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি

ছবি প্রতিনিধি

অতীতে হাসিনাসহ যারা এদেশে লুটপাট-লুণ্ঠন করেছে তাদের সম্পদের হিসেব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। সোমবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইউনিয়ন ও গ্রামপর্যায়ে তাদের সম্পদের হিসেব নিতে হবে দুদকের মাধ্যমে। দুর্নীতির মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তাদের অনেকেই এখন এলাকায় নেই, পালিয়ে আছেন। অবৈধভাবে সম্পদ করেছে ঢাকা-চট্টগ্রামসহ দেশে বিদেশে। জনগণের সম্পত্তি লুটপাট করেছে। তা উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, হাসিনাসহ তার দোষররা নিরাপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। আয়নাঘর সৃষ্টি করে হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমাদের নেতা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, অদ্যাবধি পর্যন্ত তার কোন খবর পাইনি৷ আমাদের ৬২ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com