• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অধিকাংশ দলকে অন্ধকারে রেখে জুলাই ঘোষণা, অনুষ্ঠানে যাননি সাইফুল হক

প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১১:৩৫
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১১:৩৫

অধিকাংশ দলকে অন্ধকারে রেখে জুলাই ঘোষণা, অনুষ্ঠানে যাননি সাইফুল হক

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
অধিকাংশ রাজনৈতিক দলকে অন্ধকারে রেখে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করায় আমন্ত্রণ পেয়েও ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অংশগ্রহণ থেকে বিরত থেকেছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে জাতীয় সংসদের সামনে অনুষ্ঠিত সরকারের উদ্যোগে অনুষ্ঠিত ঘোষণাপত্র পাঠে অংশ নেয়নি তার দল।

এই সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন সাইফুল হক। তিনি অভিযোগ করেন, শুরু থেকেই আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য ও সমঝোতা গড়ে তোলার পরিবর্তে সরকার যেন ভাগ-বিভাজনকেই তাদের নীতি হিসাবে গ্রহণ করেছে। ইতোমধ্যে সরকার তাদের নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এর সর্বশেষ এক নজির হচ্ছে মঙ্গলবার বিকালে সরকারপ্রধান যে জুলাই ঘোষণা প্রদান করেছেন অজ্ঞাত কারণে অধিকাংশ রাজনৈতিক দলকে ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।’

‘সরকারের এসব পদক্ষেপ ও আচরণ তাদের উদ্দেশ্য নিয়ে অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত নানা বিতর্কের জন্ম দিয়েছে। গণঅভ্যুত্থানের বিজয়কে সরকার খণ্ডিত করে ফেলছে। এ কারণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমন্ত্রিত হয়েও জুলাই ঘোষণা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’

সাইফুল হক মনে করেন, অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপে ঐক্যের পরিবর্তে বিভাজন বাড়চ্ছে। গণঅভ্যুত্থানের বিজয়কে খণ্ডিত করা ফেলা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বাবর চৌধুরীসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।