• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১১:৫০
আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ১১:৫০

জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সময় ঘোষণা। আমরা দুটোকেই স্বাগত জানাই।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গুলশানে সাংবাদিকদের সঙ্গে প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন আহমেদ আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে যেসমস্ত ঘোষণা রয়েছে, সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আগেও প্রতিশ্রুতি দিয়েছিলাম।

সালাহ উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন— নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবেন যথাসময়ে।’

‘কিন্তু প্রধান উপদেষ্টা আজকে যেই নির্দেশনা দিয়েছেন— তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে, এই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। সারা জাতি অপেক্ষা করছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিলেন— তাদের মধ্যে সেই দোদুল্যমানতা রইলো না। সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহাওয়া সৃষ্টি হবে।’

সালাহ উদ্দিন বলেন, ‘আগামী দিনের নির্বাচন ইনশাআল্লাহ, সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সব জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকেও আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং এখন আর কোনও ধরনের অনিশ্চিত পরিবেশ থাকবে না।’