• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

মাহবুব আলী সাহেব ছিলেন একজন দেশপ্রেমী মানুষ : তারেক রহমান

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ৪:২৪
আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ৪:২৪

966663952

মাহবুব আলী সাহেব ছিলেন একজন দেশপ্রেমী মানুষ : তারেক রহমান

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত

৫ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান বা সহযোগিতা আছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে লন্ডনে সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান এবং ড. জুবায়দা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় তারেক রহমান বলেন, মাহবুব আলী সাহেব একজন দেশপ্রেমী মানুষ। তিনি দেশের জন্য কাজ করেছেন। আমরা যারা রাজনীতি করি, তারা দেশের মানুষের জন্যই করি। আজ দেশে একটি পরিবর্তন এসেছে। দেশের মানুষ অনেক কিছু জানতে পেরেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো। আসুন আমাদের যে সুযোগটি এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আসুন, আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই শহীদদের জন্য কাজ করি।

96666589 2

তিনি বলেন, একটি বিপ্লব বা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে দেশের পরিবর্তন হয়েছে। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় এই আন্দোলনকে সফল করার জন্য কাজ করেছি। গত বছর ৫ আগস্ট যে বিজয় হয়েছে সেটি একক কোনো দলের পক্ষে সম্ভব ছিল না। সমাজের সর্বস্তরের মানুষ এই আন্দোলনকে সফল করার জন্য রাজপথে নেমে এসেছেন বলেই আন্দোলনে সফল হয়েছে। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।

তারেক রহমান বলেন, আমি প্রায় ১৭ বছর প্রবাসে আছি। আমিও আপনাদের মতো একজন প্রবাসীর অংশ। সারা বিশ্বে যত বাংলাদেশি প্রবাসী আছেন, যারা বিগত সময়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সফল করেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সব বাংলাদেশি প্রবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকেও সহযোগিতা করবেন।

সংগঠনের সভাপতি সাদীক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয় কামাল উদ্দিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com