• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতাকে একমাসের ডিটেনশন

প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ৭:০২
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ৭:০২

নারায়ণগঞ্জ বিএনপির দুই নেতাকে একমাসের ডিটেনশন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি: প্রতিনিধি

বেপরোয়া চাঁদাবাজিসহ নানা অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে একমাসের ডিটেনশনে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তাদের দুজনকেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিনের ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হলে তিনি এ আদেশ দেন। এরপর বিকেলে এ দুই নেতাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (৬ আগস্ট) গভীর রাতে এ দুই নেতাকে তাদের সিদ্ধিরগঞ্জের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে। এস এম আসলামের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় এবং টি এইচ তোফার বিরুদ্ধে একই আইনের ১৫(৩)/২৫ ধারা ও দণ্ডবিধির ৪৩৫ ধারায় মামলা রয়েছে। ইতোমধ্যে তাদের ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয় । ডিটেনশনের আদেশ পাওয়া পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।