• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে ওষুধ শিল্প নেতাদের বৈঠক

প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ২:৪২
আপডেট: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ২:৪২

মির্জা ফখরুলের সঙ্গে ওষুধ শিল্প নেতাদের বৈঠক

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন দেশের ওষুধ শিল্প সমিতির শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, মহাসচিব ও ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেনসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

এ ছাড়া আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী ও একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহা প্রমুখ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।