• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জিএম কাদেরের নেতৃত্বে জাপা রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে: মহাসচিব

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৫:৫৬
আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ৫:৫৬

জিএম কাদেরের নেতৃত্বে জাপা রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে: মহাসচিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টি (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ‘ইতিহাস বলে, মূল স্রোতের বাইরে গিয়ে যারা জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়েছেন। জাতীয় পার্টির বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জিএম কাদেরের অনুসারীরা। জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে তৃণমূল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে। জিএম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় পার্টি হবে এদেশের আপামর জনতার ভরসার ঠিকানা। কোনও ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন।’

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘দেশে তীব্র রাজনৈতিক শূন্যতা বিরাজমান। দেশ পরিচালনায় অভিজ্ঞ রাজনীতিবীদদের দূরে রাখা হচ্ছে। ফলে দেশ, রাষ্ট্র, সরকার, প্রশাসন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। দেশের ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ঝুঁকির মধ্যে পড়েছে। জাতীয় পার্টি খোলনলচে বদলে দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।’

তরুণ, যুবক ও ছাত্রদের দেশ চালাতে জাতীয় পার্টির পতাকাতলে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সুদূর পরাহত মনে হচ্ছে। সব দলের সঙ্গে আলোচনা করে দেশ বাঁচাতে হবে। ঐক্যমত সৃষ্টি করতে হবে। নির্বাচনকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা ও সদিচ্ছা দেখাতে হবে।’

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, শেরীফা কাদের, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিললুর রহমান খলিল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com