• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

চাঁদাবাজির অভিযোগে বিএনপির উপজেলা সভাপতির পদ স্থগিত

প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১:৩৫
আপডেট: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ ১:৩৫

চাঁদাবাজির অভিযোগে বিএনপির উপজেলা সভাপতির পদ স্থগিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। তার স্থলে উপজেলা বিএনপির সহসভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, চাঁদাবাজি ও দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

দলীয় সূত্র জানায়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সরকারি জমি দখল, অবৈধভাবে সাদাপাথর উত্তোলন ও রাজনৈতিক বিভাজন সৃষ্টির অভিযোগ ছিল। এসব কারণে তার পদ স্থগিতের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় হাইকমান্ড।

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এসব কর্মকাণ্ডের কারণে সাহাব উদ্দিনের প্রতি জনঅসন্তোষ বাড়ছিল এবং উপজেলা বিএনপির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com