নাটোর প্রতিনিধি
ছবি প্রতিনিধি
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যে নাটোরের সিংড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল লতিফ মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা. মো. এমরান আলী রানা প্রমুখ।
এসময় ১৮ জন উদ্যোক্তাকে ২০ লক্ষ ৫০ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হয়। সভার আগে দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

