• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কর্মবিরতিসহ লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষকদের

প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৪:৪৩
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ৪:৪৩

কর্মবিরতিসহ লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা শিক্ষকদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবদের সাথে আলোচনা শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

আজিজী বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমপিভুক্ত কর্মচারীদের জন্য বাড়িভাড়া ৫০% থেকে ৭৫% করে ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রণালয় আমাদের দাবির সাথে একমত পোষণ করেছেন। তারা বলেছেন, সব দাবি একবারে পূর্ণ করা সম্ভব নয়। আমরা এই দাবিগুলোর পূরণে কত পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করব।

তিনি বলেন, আমরা প্রস্তাব রেখেছি আমাদের বাড়িভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ২০% বাড়িভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় চিকিৎসা ভাতা আমাদের ৫০০ থেকে ১০০০ টাকা করা হবে। আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি। আমরা বাড়িভাড়ার উপর গুরুত্ব দিচ্ছি।

তিনি জানান, যদি আমাদের দাবিগুলো মানা না হয় এবং অর্থ মন্ত্রণালয় ডিউ লেটার পাঠানো না হয়, তাহলে আমরা এক মাস পর, আগামী ১৪ সেপ্টেম্বর, সারা বাংলাদেশে প্রতিটি এমপিভুক্ত স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি এবং ১৫-১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করব। তারপরও যদি দাবি মানা না হয়, তাহলে আরও এক মাস অপেক্ষা করে ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।