• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চিকিৎসার জন্য সস্ত্রীক ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ২:৩৫
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ২:৩৫

চিকিৎসার জন্য সস্ত্রীক ব্যাংকক যাচ্ছেন মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়বেন তিনি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ব্যাংককে রুটনিন আই হসপিটালে চোখের অপারেশন হয় বিএনপি মহাসচিবের।