• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি

প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ২:৪১
আপডেট: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫ ২:৪১

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

আজ বুধবার কুয়ালালামপুরে ইউকেএম অডিটোরিয়ামে আয়োজিত এক আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ইউকেএম অডিটোরিয়ামের ওই অনুষ্ঠানে বক্তব্য দেন প্রফেসর ইউনূস।

সকালে প্রফেসর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান। এসময় লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে।

অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ,নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে যাওয়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।