• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: নীরব

প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১:৩৮
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১:৩৮

খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: নীরব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, খালেজা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশেরও গৌরব।

শনিবার (১৬ আগষ্ট) তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার দেখানো পথ ধরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন। এসময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নির্বাচন নিয়ে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে নীরববলেন, “যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীরা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শক্তি নয়।”

এসময় উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক জনাব আইনুল ইসলাম চঞ্চল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হুমায়ুন কবির আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল মনসুর খান দিপক, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন সৈকত, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াস, তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ সোলায়মান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ হানিফ বাবুল, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, জাসাস তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাধারণ সম্পাদক মোঃ মিঠু, বাংলাদেশ ট্রাক ড্রাইভার মালিক ইউনিয়ন সমিতির সভাপতি মো: বশির আহমেদ এবং সাধারন সম্পাদক আলমগীর হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক মোঃ খোরশেদ আলম, ২৪ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাহীন।

এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ খোরশেদ আলম, মকবুল হোসেন, মোঃ ফজলুর রহমান ফজলুসহ তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com