• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১০:১৫
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১০:১৫

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। রবিবার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে এনসিপি প্রতিনিধিদলে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

বৈঠকে নাহিদ ইসলাম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের তরুণদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।