• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১১:৫৪
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ১১:৫৪

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেপ্তার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদির বাবা।

রবিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।