• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

মালয়েশিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৩:২৬
আপডেট: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৩:২৬

মালয়েশিয়ায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও লিওরনা চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা দাতো সেরি শহীদ উল্যাহ।

অনুষ্ঠানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ড. এম কে রহমান আরিফ, আরিফুল ইসলাম বিলাত, মো. ইমাম হোসেন, জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ শওকত, মোহাম্মদ বাবুল, মাইনুল ইসলাম, মনির হোসেন, সাইফুল ইসলামসহ অন্য শাখা কমিটির নেতারা।