• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

মাহবুব আলী খাঁন এর পরিবারের পক্ষে ফুড ব্যাংকে খাদ্য সামগ্রী বিতরন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৩:৫৭
আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৩:৫৭

মাহবুব আলী খাঁন এর পরিবারের পক্ষে ফুড ব্যাংকে খাদ্য সামগ্রী বিতরন

বিশেষ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌ বাহিনীর প্রধান, সিলেটের কৃতি সন্তান, মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খাঁন এর পরিবারের পক্ষ থেকে মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদের তত্ত্বাবধানে গতকাল সোমবার ১৮ আগষ্ট ইস্ট লন্ডনে দারুল উম্মাহ ফুড ব্যাংক এ খাদ্য সামগ্রী বিতরন করা হয় । স্মৃতি সংসদের সভাপতি সোহেল আহমেদ সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবেদ রাজার পরিচালনায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান আরও
বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা এম এ মালিক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানি সোহেল, মাহবুব আলী স্মৃতি উপদেষ্টা এম এ মুকিত, সংসদের সহসভাপতি আমিনুর রহমান আকরাম, সহসভাপতি খসরুজ্জামান খসরু, আসাদুজ্জামান আহমেদ, মুস্তাক আহমেদ, সেলিম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন. সংগঠনের যুগ্ন সম্পাদক খালেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন শেনাজ, জহিরুল হক জামান, আল মামুন, মোঃ শাহনেওয়াজ জুয়েল, শেরওয়ান আলী, আজিজুর রহমান, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, হালিমুল ইসলাম হালিম, শেখ আসলাম শামীম প্রমুখ।