• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার অন্তত ৩০

প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৩:৫৯
আপডেট: বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৩:৫৯

96565986

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার অন্তত ৩০

কক্সবাজার প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে।এতে প্রায় ৫ জনের অধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত র্য্যাব-পুলিশ-সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩০ জন গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে সমন্বয়ক জিনিয়া,নওশাদ, ছাত্র প্রতিনিধি শামিম ও রানা রয়েছে। তবে বাকীদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসেন মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে অর্থ সংকটের কারণে ইউনিসেফসহ কয়েকটি এনজিও সম্প্রতি তাদের চাকরি বাতিল করে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা ধারাবাহিকভাবে আন্দোলনে নামেন।

এর আগে (১৮ আগস্ট, সোমবার) সকাল ৭টা থেকে তারা কক্সবাজার-টেকনাফ শহিদ এটিএম জাফর আলম মহাসড়ক অবরোধ করেন। টানা পাঁচ ঘণ্টা এই আন্দোলনের কারণে উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে, যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

চাকরিচ্যুত শিক্ষকদের দাবি, প্রশাসন সমাধানের আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। স্থানীয় শিক্ষক নেতা সাইদুল ইসলাম শামীম সে সময় বলেছিলেন, আমরা দাবি করছি, চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল করা হোক এবং ক্যাম্পে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা হোক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com