জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো অসুবিধা নেই। সরকার সকল ধরনের প্রস্তুতি গ্রহণে তৎপর রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। যারা নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে, সরকার দৃঢ়তার সঙ্গে তাদের মোকাবিলা করবে।
অবৈধ অস্ত্র উদ্ধার একটি চলমান প্রক্রিয়া বলে জানান তিনি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার অভিযান আরও তীব্র করা হবে।
এ ছাড়া তিনি বলেন, দেশের জনগণ এখন অনেক সচেতন। তিনি এ-ও বলেন যে দেশের সীমান্ত এখন সুরক্ষিত।

