• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

তারেক রহমানের সাথে যুবদলের সভাপতি সহ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৭:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ৭:৪৩

তারেক রহমানের সাথে যুবদলের সভাপতি সহ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য সংক্ষিপ্ত সফর শেষে বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং যুক্তরাজ্য যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা জনাব তারেক রহমানের ৩১ দফার আলোকে স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলোচনা ও নব অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অভিষেক ও পরিচিতি সভা সম্পন্ন করে যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে গত ২০ আগস্ট এক সৌজন্য সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না যুবদলের সাংঠনিক অবিভাবক জনাব তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক বাবর চৌধুরী যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেব কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে,তাদের প্রতি জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের আস্থা ও ভালোবাসার মর্যাদা অক্ষুন্ন রেখে নিজ নিজ মেধা ও পরিশ্রমের মাধ্যমে জোনাল নেতৃবৃন্দ সকলের মতামতের ভিত্তিতে লন্ডন সহ যুক্তরাজ্যের প্রতিটি শহরের আমাদের জোনাল কমিটি গঠন করে যুক্তরাজ্য যুবদলকে ঐক্যবদ্ধ ও আরও শক্তিশালী করে বহির্বিশ্বে জাতীয়তাবাদী পরিবারের অন্যতম প্রধান শক্তিতে রূপান্তরিত করবেন।